উচ্চ রক্তচাপ কি? উচ্চ রক্তচাপ থেকে বাঁচার উপায়।
Baca উচ্চ রক্তচাপ কি? উচ্চ রক্তচাপ থেকে বাঁচার উপায়।
Baca Komik উচ্চ রক্তচাপ কি? উচ্চ রক্তচাপ থেকে বাঁচার উপায়। bahasa Indonesia lengkap dan baru di Hhh. Kami menyediakan Komik, Manhua, Manhwa, dan Novel yang dapat kalian baca online gratis.
Read উচ্চ রক্তচাপ কি? উচ্চ রক্তচাপ থেকে বাঁচার উপায়।
উচ্চ রক্তচাপ কমানোর উপায় এবং লক্ষণ ।
হ্যালো বন্ধুরা
আশা করি সবাই ভাল আছো । আমাদের এই ছোট্ট ব্লগ সাইট টিতে ভিজিট করার জন্য স্বাগতম তোমায় । আজ আমরা যে কি নিয়ে কথা বলব সেটা হল রক্তচাপ কি এবং রক্তচাপ কি কারনে হয়? তো চলুন শুরু করা যাক
প্রথমে আসি উচ্চ রক্তচাপ কি?
রক্তচাপ হলো আপনার শরীরের ধমনীর দেয়ালে বিরুদ্ধে আপনার রক্তের দ্বারা প্রয়োগ করার শক্তি। রক্তচাপের সংখ্যাটি সারাদিন এবং সারারাত ওঠানামা করতে পারে যে কোন সময় আপনার রক্তচাপ হতে পারেন সেটা হোক রাত কিংবা দিন।উচ্চ রক্তচাপকে তিন ভাবে থাকতে পারে : 140 এর উপরে 90 (সিস্টোলিক) বা 80 এর নিচে ডায়াস্টোলিক হিসাবে সংজ্ঞায়িত করা হয় থাকে। কিন্তু স্বাভাবিক এবং সাধারণ রক্তচাপের সংখ্যা 120/80 এর নিচে হয়ে থাকে ।
ওজন বেড়ে যাওয়ার ফলে রক্তচাপ সৃষ্টি :
উচ্চ রক্তচাপ কমানোর ব্যায়াম = প্রতিদিন নির্দিষ্ট ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম না করলে আপনার ওজন দিন দিন বেড়ে যেতে পারে। এবং এই ওজন বাড়ার ফলে আপনার শরীরের উচ্চ রক্তচাপ জনিত সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার এমন অনেকেই আছেন যাদের শরীরে ওজন বেশি কিন্তু কোন প্রকার শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করেন না । এই রক্তচাপের সমস্যায় তাদেরই বেশি পড়তে হয়। তাই যারা একটু মোটাসোটা আছেন তারা অবশ্যই শারীরিক ব্যায়াম এবং হালকা-পাতলা পরিশ্রম করাবেন। এতে আপনার শরীর এবং মন দুটোই ভাল থাকবে।
উচ্চরক্ত পাত এমন একটি সমস্যা যে সমস্যার মাধ্যমে আপনার শরীরে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেকগুণ বেশি হয়ে যায়। যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় এর ফলে হার্ট অ্যাটাক, কিডনিতে সমস্যা, দৃষ্টিশক্তি হ্রাস, বা এমন কি মৃত্যুর দিকে ধাবিত হতে পারে । তাই সঠিক সময়ে আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং নিজের শরীরের যত্ন নিতে হবে।
উচ্চ রক্তচাপ বোঝার উপায়:
উচ্চ রক্তচাপ বোঝার উপায় ।এটি একটি অসংক্রামক রোগ যেমন : হার্টের অসুখ ,ডায়াবেটিস , জন্ডিস ইত্যাদি রোগের মত। উচ্চরক্ত চাপ সাধারণত কোন প্রকার বোঝার লক্ষণ থাকে না । যার উত্তর রক্তচাপ হয় সেই রোগীরও কোন প্রকার শারীরিক যন্ত্রণা থাকেনা। যে ব্যক্তি এই রোগে কেউ ভুগছে সেই রোগী নিজেও বলতে পারবে না যে তার উচ্চ রক্তচাপ হচ্ছে । মোটকথা আপনার যদি রক্তচাপ বেড়ে যায় সেটা আপনি নিজেও অনুভব করতে পারবেন না। তাই এই রোগ নির্ণয় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। কারণ এই রোগের কোনো লক্ষণ দেখা যায় না। কোন সুস্থ ব্যক্তি শুধু শুধু অর্থ ব্যয় করে ডাক্তারের কাছে গিয়ে পেশার, রক্তচাপ পরীক্ষা করাবে না । যে তার শরীরে প্রেসার কত আছে রক্তচাপ কেমন আছে সেটা খুব কম সংখ্যক লোকই নিয়মিত পরীক্ষা করায় । তাই আমি আপনাদের একটি কথা বলব আপনারা যারা 40 বছরের উপরে আছেন তাদেরকে নিয়মিত প্রেসার এবং রক্তচাপ পরীক্ষা করানো উচিত।
উচ্চ রক্তচাপ হওয়ার লক্ষণ।
উচ্চ রক্তচাপের লক্ষণ । উচ্চ রক্তচাপের আমারা কোন সুনির্দিষ্ট লক্ষণ দেখতে পাই না । কিন্তু স্বাভাবিকভাবে কিছু লক্ষণ বোঝা যায় যেমন : মাথাব্যথা, মাথা গরম হয়ে যাওয়া, বমি বমি ভাব হওয়া, মাথা ঘোরানো, রাতে ঘুম ভালো না হওয়া, একটুতেই রেগে যাওয়া, কোনো পরিশ্রম না করেই শরীর কাঁপতে থাকা । এই রকম সমস্যা যদি আপনার শরীরে দেখা যায় তাহলে অবশ্যই আপনার উচিত ডাক্তারের কাছে গিয়ে শরীরটিকে চেকআপ করা।
উচ্চ রক্তচাপ কি কি কারনে হয়ে থাকে?
কেন হয় উচ্চ রক্তচাপ? সাধারণ বেশিরভাগ সময় দেখা যায় যাদের বয়স 40 এর উপরে রয়েছে তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ দেখা দেয়। প্রায় 90 শতাংশ মানুষেরে উচ্চ রক্তচাপ হওয়ার পেছনের কারণটি জানা যায় না । এটাকে প্রাইমারি বা অ্যাসেনশিয়াল রক্তচাপ বলা হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যদি বাবা-মায়ের উচ্চ রক্তচাপ থাকে তাহলে তাদের সন্তানেরা এই রোগের ভুক্তভোগী হতে হয়। এক্ষেত্রে যদি কাছের আত্মীয়দেরও যদি উচ্চরক্তচাপ হয়ে থাকে সেক্ষেত্রেও এই রোগটি ছড়াতে পারে। যথেষ্ট পরিমান ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম না করলে এই রোগটি আমাদের প্রায় লোকের শরীরে দেখা যায়। শরীরকে ঠিক রাখতে নিয়মিত শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম করা উচিত। এই শারীরিক ব্যায়াম এবং পরিশ্রম করলে আমাদের শরীর এবং মন দুটোই ভাল থাকবে।
খাদ্য অভ্যাস :
(উচ্চ রক্তচাপ কমানোর খাবার) মাছ মাংস এবং বেশি বেশি আমিষ জাতীয় খাদ্য খেলে শরীরের চর্বি বেড়ে যায় এর ফলে রক্তে কোলেস্টেরল এর মাত্রা অতিরিক্ত বেড়ে যায় যার ফলে মানুষ অতিরিক্ত মোটা এবং শরীর শক্ত হয়ে যায়। এর ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। তাই আমাদের উচিত সবুজ সবজি এবং শাকপাতা খাওয়া।, যেমন: কচুর শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী খাদ্য এটি খেলে যেমন চোখে র জ্যোতি বাড়ে তার সাথে সাথে শরীরের রক্তচাপ ও কিছুটা কমিয়ে আনে। আমাদের সকলেরই খাদ্য অভ্যাসে পরিবর্তন আনা উচিত্ বলে আমি মনে করি । এবং আমাদের সকলেরই উচিত বেশি করে পানি পান করা । বেশি পানি পান করলে শরীরে জীবাণুগুলো প্রসাবের সাথে বের হয়ে যায় এর ফলে আমাদের শরীরে কোন প্রকার রোগ ব্যাধির দেখা দেয় না।
ধূমপান:
আমরা সকলেই জানি ধূমপানের কারণে লিভারের সমস্যা হয় ও ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আরো অনেক মরণঘাতী রোগ হয়ে থাকে। অতিরিক্ত ধূমপানের ফলে এই উচ্চ রক্ত চাপের সৃষ্টি হয়। তাই যারা ধূমপান করেন তারা অতি দ্রুত ধূমপান করা ছেড়ে দিন এতে আপনার সমস্যা হবে তার সাথে আপনার পরিবারেরও ক্ষতি হবে।
ডায়াবেটিস এবং কিডনি জনিত সমস্যা :
বয়সের সঙ্গে সঙ্গে যেমন আমাদের বুদ্ধি এবং জ্ঞান লোপ পেতে থাকে তার সাথে সাথে আমাদের শরীরে রক্তচাপের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। এই রক্ত চাপের ফলে আমাদের শরীরের ডায়াবেটিস এবং কিডনি নষ্ট জনিত সমস্যা শরীরের সৃষ্টি হতে থাকে । (high blood pressure কমানোর উপায়)
অতিরিক্ত লবণ খাওয়া :
অনেকেই আছে যারা খাবারের সাথে অতিরিক্ত লবণ খেয়ে থাকে। লবণে সোডিয়াম থাকে যার ফলে শরীরে জলীয় অংশ বেড়ে যায় এবং এর ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়।
অতিরিক্ত উৎকণ্ঠা :
যারা রাগের বসে চিল্লাচিল্লি, উত্তেজিত হওয়া, মানসিক চাপ, ভয়ে ভীত, হওয়ার কারণেও রক্তচাপ বেড়ে যেতে পারে। সকলেরই উচিত রাগ হলে নিজেকে শান্ত রাখা । যদিও মানসিক চাপ কমানোর কোনো উপায়ে আমার জানামতে নেই তবুও আমাদের ওই সময়ে শান্ত এবং সবকিছু ভুলে ঘুমিয়ে থাকতে হবে এতে মানসিক চাপ একটু হলেও কমবে । আমাদের সব সময় শান্ত থাকতে হবে। অতিরিক্ত জোরে কথা বলা এবং রাগ দেখানো যাবে না এর ফলে আমাদের শরীরে নানা রকম সমস্যা হতে পারে । সব সময় মনকে শান্ত রেখে সব চলাফেরা করতে হবে ।
উচ্চ রক্তচাপ কমাতে করণীয় :
নিয়মিত ব্যায়াম করা এবং শারীরিক পরিশ্রম করা, বেশি করে পানি পান করা, রাত জাগার অভ্যাস না করে রাতে পর্যাপ্ত ঘুমানো, মাছ মাংস এবং অন্যসব আমি জাতীয় খাবার খাওয়া কমিয়ে দেওয়া ও সবুজ শাকসবজি বেশি করে খাওয়া, কম পরিমাণে লবণ সেবন করা, বেশি উত্তেজিত এবং চিল্লাপাল্লা না করা, এবং অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়মিত ঔষধ সেবন করা এবং নিয়মিত শরীর চেকআপ করানো যে আপনার হাই প্রেসার - লো প্রেসার কোন অবস্থায় আছে এগুলো নিয়মিত চেকআপ করানো অতি গুরুত্বপূর্ণ।
আশা করি সকলের কাছেই আমার এই ব্লগ পোস্টে ভাল লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটে আপডেট থাকুন। সকল প্রকার টিপস ট্রিক এবং টেকনোলজি বিষয়ে জানতে আমাদের সাইটে নিয়মিত আপডেট থাকুন। আশাকরি কোন ভুল ইনফরমেশন আমাদের সাইট থেকে পাবেন না।
আজকে এখানেই রাখি আবার দেখা হবে কোন নতুন টিপস ট্রিকস এবং টেকনোলজি বিষয়ক কোন ব্লগ পোস্টে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
Tag:

Comments (0)