এন্ড্রয়েড মোবাইল  স্লো হয়ে গেলে করণীয়।কিভাবে আপনার প্রিয় স্মার্ট ফোনটিকে সুপারফাস্ট করে নেবেন?
Bookmark

এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেলে করণীয়।কিভাবে আপনার প্রিয় স্মার্ট ফোনটিকে সুপারফাস্ট করে নেবেন?

Baca এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেলে করণীয়।কিভাবে আপনার প্রিয় স্মার্ট ফোনটিকে সুপারফাস্ট করে নেবেন?

Baca Komik এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেলে করণীয়।কিভাবে আপনার প্রিয় স্মার্ট ফোনটিকে সুপারফাস্ট করে নেবেন? bahasa Indonesia lengkap dan baru di Hhh. Kami menyediakan Komik, Manhua, Manhwa, dan Novel yang dapat kalian baca online gratis.

Read এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেলে করণীয়।কিভাবে আপনার প্রিয় স্মার্ট ফোনটিকে সুপারফাস্ট করে নেবেন?

tech,how to,how to make your old smartphone fast again,how to clean cache,android phone,android slow,android storage,android,how to clean up storage,how to fix slow android phone,

How to make your slow smartphone fast again?



হ্যালো বন্ধুরা

আশা করি তোমরা সবাই খুবই ভালো আছে আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ট্রিক নিয়ে হাজির হলাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হল নতুন স্মার্টফোন গুলি  ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে কেন এবং কিভাবে আপনার প্রিয় ফোনটিকে আবার ফ্রেস এবং ফাস্ট করবেন। আশা করি এই টিপসগুলো মেনে চললে আপনার ফোনটি আবার আগের মতো অনেকটাই ফাস্ট হয়ে যাবে । তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন।  তো শুরু করা যাক,           

অ্যান্ড্রয়েড ফোন গুলি ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে কেন?

 
আপনার প্রিয় স্মার্ট ফোনটি স্লো হওয়ার গুরুত্বপূর্ণ কারণ হলো : RAM (random Access memory) , ও ROM (read only memory) অপ্রয়োজনে গান,ভিডিও,অডিও এবং ডকুমেন্ট দিয়ে শুধু শুধু  স্টোরেজ ফুল করে রাখা। আপনার ফোনের ram এবং rom এর স্টোরেজ ফুল হয়ে থাকার কারণে আপনার ফোনের (processor) প্রসেসর এর ওপর অধিক প্রেসার পড়ে তার জন্য ফোনটি ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে। তাই মোবাইল ফোন ক্রয় করার পূর্বে অবশ্যই  Ram ,Rom এবং processor ভালো দেখে কিনবেন। এবং আমরা অনেকেই সারারাত ফোনটিকে চার্জ করে থাকি এবং ফোনটিকে চার্জে রেখে ফোনটি দিয়ে গেম প্লে করে থাকি তার জন্য ও ফোনটি ধীরে ধীরে স্লো  হয়ে যায়।      


স্মার্ট ফোন ফাস্ট করার উপায় ।


আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। মোবাইল ফোন ছাড়া আমরা অনেকটাই অচল হয়ে পরি । আর এই মোবাইল ফোন স্লো  হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের অসচেতন হাওয়া। যদি আমরা একটু সচেতন হয় নিম্নোক্ত বিষয়গুলো মেনে ফোন ব্যবহার করি তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে আর হবে না।                  


অপ্রোজনীয় অ্যাপস আনইন্সটল করে দেওয়া ।


অনেক সময় দেখা যায় আমরা আমাদের মোবাইল ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ গুলো ইন্সটল করে রেখে দিই যেগুলো কখনোই ব্যবহার করা হয়ে ওঠে না। এরূপ অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ চলতে থাকে । এবং এই অ্যাপ গুলো তাদের ডাটা এবং ক্যাশ দিয়ে ফোনের স্টোরেজ ফুল করে ফেলতেছে যার কারণে কোনটি ধীরে ধীরে ফোনটি স্লো হয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে ফোন থেকে আনইন্সটল করে দেওয়া এবং যে অ্যাপগুলো আনইন্সটল করা যায় না ঐগুলো কে ডিজেবল এবং ফোর্স স্টপ করে দিতে হবে। 

ফোনের প্রতিটি অ্যাপস এর ক্যাশ ক্লিয়ার করা।


আমরা দিনে যতবার ফোনের অ্যাপস গুলোকে ব্যবহার করে থাকি ওই অতএব গুলোর ক্যাশ এবং ডাটা আমাদের ফোনে স্টোরেজ এ গিয়ে জমা হয়  এবং উক্ত ক্যাশ এবং ডাটা জমতে জমতে একসময় ফোনের স্টোরেজ এর ধারন ক্ষমতা কমতে থাকে । তাই আমাদের উচিত একটু সময় নিয়ে কিছুদিন পর পর প্রত্যেকটি অ্যাপস এর cache clear করে দিয়ে ফোনের স্টোরেজে কে ফ্রী রাখা । ফোনের ক্যাশ ক্লিয়ার করতে প্রথমে সেটিং এ যেতে হবে তারপর apps info তে যেতে হবে এরপর  clear cache  করে দিতে হবে।


স্মার্টফোনের অ্যাপ গুলো কে প্রতিনিয়ত আপডেট রাখা।


আমরা অনেকেই আছি যারা কোন অ্যাপ একবার ইন্সটল দিলে সেই অ্যাপ এগুলোকে প্রতিনিয়তই ব্যবহার করতে থাকি । কিন্তু ওই দিকে অ্যাপ ডেভালোপার রা কিছুদিন পর পর অ্যাপগুলোতে নতুন ফিচার আপডেট করে থাকে । কিন্তু আমরা সেই আগের অল্ড ভার্শন গুলো ইউজ করতে থাকি যার ফলে ফোনের অ্যাপ গুলো স্লো হয়ে যায়। অ্যাপস স্লো হওয়ার কারণে আমাদের ফোনে ও ধীরে ধীরে স্লো হতে থাকে । তাই আমাদের উচিত প্রতিনিয়ত আমাদের ফোনের অ্যাপ গুলোতে আপডেট এসেছে কিনা সেটা চেক করা এবং আপডেট আসলে অ্যাপ গুলো কে আপডেট করে দেওয়া। 


ফোনের ডিফল্ট ওয়ালপেপার ব্যবহার করা


আপনারা অনেকেই আছেন যারা ফোনের সৌন্দর্য বাড়াতে অনেক রকম থার্ড পার্টি  অ্যাপ ব্যবহার করে ফোনের ওয়ালপেপার সেভ করে থাকেন। এইসব থার্ড পার্টি অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ চলতে থাকে এবং ফোনটির প্রসেসরে প্রেসার ফেলে যার ফলে ফোনটি স্লো কাজ করা শুরু করে ।  তাই ফোনের ডিফল্ট ওয়ালপেপার ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো ।


 ফোনে অতিরিক্ত চার্জ এবং ফোনটিকে একটু বিরতি দেওয়া।


অনেকেই আছে যারা রাতে ঘুমাবার আগে ফোনটাকে চার্জে বসিয়ে ঘুমিয়ে যায় এবং সকালে উঠে ফোন টিকে চার্জিং থেকে ডিসকানেক্ট করে । এর ফলে দেখা যায় ফোনে অনেক আগেই 100% চার্জ হয়ে গেছে তারপরও ফোনের চার্জার ফোনটিকে চার্জ করে যাচ্ছে । যদিও আমাদের নতুন ফোনগুলোতে চার্জ ফুল হয়ে গেলে চার্জার থেকে বিদ্যুৎ প্রবাহ ডিসকানেক্ট হয়ে যায়।  কিন্তু আমাদের ফোনগুলির ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপ চালু থাকে যেগুলো সব সময়  ব্যাটারির চার্জ ড্রেন করতে থাকে।  যার ফলে ফোনের চার্জ 100% থেকে 99 পার্সেন্ট এসে যায় এর পরপরই ফোনটি আবার চার্জ হতে শুরু করে  এবং আবার ফোনে 100 %  চার্জ হয়ে যায় । ঠিক এভাবেই সারারাত ফোনে চার্জ হতে থাকে এবং এর ফলে আমাদের ফোনের ব্যাটারি বেশিদিন ব্যবহার করার আগেই নষ্ট হয়ে যায় কিংবা ব্যাটারি ফুলে ওঠে এবং এর সাথে সাথে ফোনটিও ধীরে ধীরে চলে যায় । তাই আপনাদের উচিত ফোনটিকে 15% থেকে 80 পার্সেন্ট এর ভিতরে চার্জ দেওয়া 15% এ আসলে ফোনটাকে চার্জে বসিয়ে বসানো এবং 80 পার্সেন্ট হলে চার্জার থেকে ফোনটিকে ডিসকানেক্ট করা উচিত বলে আমি মনে করি। তাহলে আপনাদের ফোনে ব্যাটারি টা ভালো থাকবে এবং ফোন স্লো হবে না।

আমরা অনেকেই আছি যারা একনাগাড়ে ফোনটিকে ব্যবহার করতে থাকি এতে করে  ফোনটি গরম হয়ে যায় এবং ফোনের প্রসেসর এর উপর অতিরিক্ত প্রেসার করে এর ফলে ফোনটি ধীরে ধীরে স্লো হয়ে যায় । তাই আমাদের উচিত ফোনটিক একটু বিরতি দিয়ে তারপর আবার ব্যবহার করা। এতে ফোনটি ভালো থাকবে ।


ফোনে SD card ব্যবহার।


আমরা অনেকেই আছি যারা ফোনের ইন্টারনাল স্টোরেজ  ভিডিও এবং অডিও রেখে থাকে এর ফলে ফোনের ইন্টারনাল স্টোরেজ লোড হয়ে যায়। এবং ফোন স্লো শুরু করে। তাই একটি  SD card কিনে ফোনের ইন্টারনাল স্টোরেজ থাকা যাবতীয় তথ্যগুলি কপি করে SD card এ নিয়ে আসা । ইন্টারনাল স্টোরেজে থাকা ভিডিও এবং অডিও গুলোকে মুছে ফেলা এবং ইন্টারনাল স্টোরেজ কে সব সময় ফ্রী করে রাখা ।

ফোনের ফ্যাক্টরি ডাটা রিসেট দেওয়া।


আপনার ফোনটি যদি বেশি স্লো হয়ে যায় তাহলে আপনার ফোনটিকে ফ্যাক্টরি রেস্টার্ট করে দাওয়া । ফোনে ফ্যাক্টরি রিস্টার্ট করে দিলে ফোনটি নতুন যেরকম নিয়েছেন সেরকম হয়ে যাবে। এবং তারপর উপরোক্ত নিয়মগুলো মেনে ফোনটি ব্যবহার করলে ফোনটি বেশি স্লো হবে না আশা করা যায়।



আমাদের কিছু কথা। 

আশা করি উপরোক্ত টিপস এবং ট্রিকস গুলো আপনাদের সবারই কাজে আসবে । এইরকম টিপস এবং ট্রিকস গুলো নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটে আপডেট থাকুন।

 আজকের  মত এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে কোন টিপস অ্যান্ড ট্রিক ব্লগ পোস্ট।

Tag : #tech,#how to#,how_to_make_your_slow_smartphone_fast_again,how to #clean_cache,#android_phone#android_slow,android storage,android,how to clean up storage,how to fix slow android phone,

Rekomendasi

Comments (0)